• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

তাহসিফ হত্যা মামলা : তৃতীয় দফায় রিমান্ডে দীপ

বিশেষ প্রতিনিধি / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেখানে ৫ কারণে তাকে ফের রিমান্ডে চাওয়া হয়।

যে ৫ কারণে রিমান্ডের আবেদন করা হয়েছে

১. কেন এবং কী কারণে অত্র মামলার ভিকটিমকে হত্যা করা হয়েছে (যেমন: পূর্ব শত্রুতা, আর্থিক লেনদেন, নাকি রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল) তা নিশ্চিত হওয়া।

 

২. মামলার হত্যার ব্যবহৃত আলামত উদ্ধার করা।

৩. মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ করা, এই হত্যার পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) ভাড়াটে খুনি বা সাহায্যকারী জড়িত রয়েছে কিনা এবং তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা।

৪. ঘটনার চাক্ষুষ সাক্ষী বা সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলিয়ে দেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd