• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

নারায়ণগঞ্জে মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও সংঘর্ষ, টিয়ারগ্যাস নিক্ষেপ

জেলা প্রতিনিধি / ৪১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে আন্দোলনকারীরা সড়কে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশের কুতুবাইল কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মূল সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ২ পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাদের মজুরি বোর্ড গঠন ও এ বিষয়ে সিদ্ধান্ত আসার বিষয়টি জানিয়ে নিবৃত করার চেষ্টা করা হয়। কিন্তু তারা কথা না শোনায়, যানচলাচল ও জনভোগান্তি এড়াতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

তিনি আরও বলেন, সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

 

ঘটনাস্থলের এক ওষুধ বিক্রেতা প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, শ্রমিকেরা জড়ো হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মেট্রো নিটিং কারখানার এক শ্রমিকের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতারা এসে শ্রমিকদের মারধর করেন।

এদিকে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় মিশর হোসিয়ারির শ্রমিক জান্নাত (১৮)। পরে সহকর্মীরা তাকে পাঁজাকোলা করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd