• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

আজ থেকে চার দিন সারাদেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৪৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত সারা দেশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।

 

 

গত ১ নভেম্বর পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে আগামী ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাবে।

রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

 

এতে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd