• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

২ বছর একসঙ্গে থাকতেন ‘স্বামী-স্ত্রীর’ পরিচয়ে, অতঃপর ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের আশ্বাসে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মঙ্গলবার মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার ইয়াসিন আলীর ছেলে। অভিযোগকারী নারী (৩২) পূবাইলের তালটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর সঙ্গে মুন্নার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মুন্না ওই বাসায় স্বামী পরিচয়ে বসবাস করতেন। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

অভিযোগে বলা হয়, ওই নারী বিয়ের কথা বললে মুন্না নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। অন্যত্র বিয়ের সম্বন্ধ ঠিক হলে মুন্না তা ভেঙে দেন বলে এজাহারে উল্লেখ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে ওই যুবক।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd