• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে বিএনপি

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন-আইসিএপিপির (ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিকাল পার্টিস) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। আগামী ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে আরও অংশ নেবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে যুক্ত) তারিকুল আলম তেনজিংয়ের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এবার ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এই অধিবেশনে যোগ দিচ্ছে।

উল্লেখ্য, বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য।

সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপি’র ১৩ তম সাধারণ অধিবেশনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি এবং পিপল পাওয়ার পার্টি। আইসিএপিপি ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায় গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd