• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কঠিন শর্ত টালিউডকে নিয়ে

বিশেষ প্রতিনিধি / ৮৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

টালিউডে কাজের পরিবেশে আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। দীর্ঘদিনের শুটিং শিফট, পারিশ্রমিক বকেয়া, গিল্ডের দাপট এবং শিল্পী-কলাকুশলীদের কাজের সুযোগ নিয়ে বিতর্কের মধ্যেই নতুন নীতি নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

 

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সিনেমা, মেগা সিরিয়াল, ওটিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাসহ যেকোনো ভাষার শুটিংয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। নতুন নির্দেশিকায় শুটিংয়ের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সিনেমা ও ওটিটির ক্ষেত্রে ১০ ঘণ্টার শিফটের পাশাপাশি সর্বোচ্চ ৪ ঘণ্টা ওভারটাইমের সুযোগ থাকবে।

 

বিকল্প হিসেবে ৮ ঘণ্টার শিফটের সঙ্গে সর্বোচ্চ ৬ ঘণ্টা ওভারটাইমের ব্যবস্থাও রাখা হয়েছে। মেগা সিরিয়ালের ক্ষেত্রে ৮ ঘণ্টার শিফট এবং সর্বোচ্চ ৪ ঘণ্টা ওভারটাইমের প্রস্তাব রয়েছে। এমনকি, ৮ ঘণ্টার বেশি কাজ করালে প্রতি ঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে ওভারটাইম দিতে হবে।
টলিউডে দীর্ঘদিন ধরেই গিল্ডের সদস্যপদ ও কার্ড নিয়ে নানা অভিযোগ উঠেছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও গিল্ড, অ্যাসোসিয়েশন বা ইউনিয়নের সদস্যপদ কিংবা কার্ড না থাকার কারণে যোগ্য শিল্পী বা টেকনিশিয়ানকে কাজ থেকে বঞ্চিত করা যাবে না। শুটিংয়ে কতজন টেকনিশিয়ান বা কর্মী প্রয়োজন, তা প্রযোজক বাজেট অনুযায়ী ঠিক করবেন। এমনকী পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের জেরে কাউকে ঢালাও বয়কট বা ইন্ডাস্ট্রি থেকে ব্যান করার মতো শাস্তিমূলক ব্যবস্থাও বেআইনি বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

 

এবার থেকে কাজ শুরুর আগেই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে লিখিত চুক্তি করতে হবে। সেখানে কাজের বিবরণ, পারিশ্রমিক এবং টাকা মেটানোর সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি শ্রম দপ্তরের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে কম টাকা দেওয়া যাবে না। শুটিংয়ের পরিবেশ নিরাপদ রাখার উপরেও জোর দেয়া হয়েছে। পর্যাপ্ত পানীয় জল, স্বাস্থ্যসম্মত খাবার, পরিষ্কার শৌচাগার, বিশ্রামাগার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে রাতের শুটিংয়ের ক্ষেত্রে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কর্মক্ষেত্রে হেনস্থা, বুলিং বা কুরুচিকর আচরণ ঠেকাতে প্রতিটি প্রযোজনা সংস্থাকে লিখিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরেস তৈরি করতে হবে। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য আলাদা সেলও গঠন করতে হবে।

 

ডিজিটাল চালুর শিল্পী ও টেকনিশিয়ানদের কাজের সুযোগ এবং পরিচিতি আরও সুসংগঠিত করতে একটি ইনফরমেশন পোর্টাল পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। সেখানে শিল্পী ও কলাকুশলীদের নামের ডিরেক্টরি, অনলাইন সদস্যপদ এবং শুটিংয়ের অনুমতি সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে। এর পাশাপাশি বিনোদন জগতের কর্মীদের স্বাস্থ্যবিমা ও প্রভিডেন্ট ফান্ডের মতো সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd