• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাসের তালিকায় যে ৬ কলেজ

জেলা প্রতিনিধি / ১১৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে ছয়টি কলেজ। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৬৭ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন।

 

 

শতভাগ পাস করা ছয় কলেজের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ১৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৪ জন, কোয়ামটাম কসমো কলেজের ৬০ জন এবং কাফকো স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন পরীক্ষার্থীও শতভাগ পাস করেছেন।

 

এ ছাড়া রামুর রায়ু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ছয়জন এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজের ছয়জন পরীক্ষার্থী সবাই উত্তীর্ণ হয়েছেন।

 

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে- মেরন সান কলেজ থেকে দুজন, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই পাস করতে পারেননি।

 

 

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ১৬৮ জন কম।

 

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

 

উল্লেখ্য, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd