• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

এস আর বি,১১ অধিনায়ক নারায়ণগঞ্জ জেলার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন এবং পরিপূর্ণ নিরাপত্তা জোরদার করেছেন।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৮৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-১১ অধিনায়ক, নিরাপত্তা জোরদার

 

শারদীয় দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জসহ নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি-১১)। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন ব্যাটালিয়নটির কর্মকর্তারা। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরে ১ নম্বর ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি।

 

১৮ অক্টোবর দুপুরে মন্দিরটি পরিদর্শনকালে তিনি সেখানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

 

 

 

এসআরবি-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানকে সামনে রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে টহল দল, মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

 

এ ছাড়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে সমন্বয় কার্যক্রম চালানো হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ ও ড্রোনের সাহায্যে নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

 

এসআরবি-১১ কর্তৃপক্ষের ভাষ্য, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং উৎসবের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd