• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]

দুর্গাপূজার ছুটি ও অফিস খোলার তারিখ জানাল কারিগরি বোর্ড

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সব বিভাগ। তবে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বোর্ডের সব কার্যক্রম চালু থাকবে।

 

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখার ৭ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। এ সময় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সব বিভাগ বন্ধ থাকবে।

অন্যদিকে, দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ অক্টোবর শনিবার বোর্ডের সব কার্যক্রম চলবে। ফলে ওই দিন সাপ্তাহিক ছুটি হলেও বোর্ডের কার্যক্রম বন্ধ থাকবে না।

 

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আল মাসুদ করিমের সই করা বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd