• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

রংপুরে ৯৬৪ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, থাকবে চার স্তরের নিরাপত্তা

জেলা প্রতিনিধি / ৮২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বছর ঘুরে শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে শুরু হয়ে গেছে দুর্গাপূজার প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় এই উৎসব ঘিরে পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে প্রস্তুতির পর্ব এখন শেষ পর্যায়ে।

 

 

রংপুরে ধর্মীয় সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনে প্রশাসন ও মণ্ডপ কমিটি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রংপুরের আট উপজেলা ও মহানগর মিলিয়ে এবারে মোট ৯৬৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে।

এদিকে পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ১৬৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার সংখ্যায় মহানগরীতে ১০টি পূজামণ্ডপ বেড়েছে।

এছাড়াও জেলার বাইরে আটটি উপজেলায় ৮০০টি মণ্ডপে দুর্গোৎসব হবে। এর মধ্যে রংপুর সদরে ৯৪টি, গঙ্গাচড়ায় ৯৯টি, তারাগঞ্জে ১৬৫টি, বদরগঞ্জে ১২৫টি, মিঠাপুকুরে ১৫১টি, পীরগঞ্জে ১০০টি, পীরগাছায় ৯১টি এবং কাউনিয়ায় ৭৫টি মণ্ডপ রয়েছে।

 

 

জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে সরকার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলায় প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে বরাদ্দ দিয়েছে। পূজা শুরুর আগেই এসব চাল পূজামণ্ডপ কমিটির কাছে হস্তান্তর করা হবে

বইছে উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। পূজার আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় রঙ করা হচ্ছে, কোথাও পরানো হচ্ছে অলংকার, আবার কোথাও চলছে মণ্ডপ সাজানোর কাজ। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা-ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd