• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

আমদানি করা গমের মান যাচাইয়ে কঠোরতার নির্দেশ খাদ্যমন্ত্রীর

জেলা প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

 

রোববার (১১ অক্টোবর) পরিদর্শনকালে তিনি আমদানি করা গমের গুণগত মান যাচাই, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে, যাতে নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা সরবরাহের সুযোগ না থাকে।

তিনি বলেন, খাদ্য আমদানি থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ, পরীক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা হলে সামগ্রিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

 

 

খাদ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। খাদ্যশস্যের মান যাচাই এবং সংশ্লিষ্ট প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। এসব প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন এবং প্রত্যেকের কাছে সময়মতো খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা চান। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দেশপ্রেম, সততা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd