• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষার উদ্যোগ ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা রাশিয়ার সঙ্গে ডিজেল নিয়ে চুক্তি, পুতিনকে উপহার দেওয়ার শামিল বলে মন্তব্য জেলেনস্কির দুই মাসের ব্যস্ততা শেষে আবারও যুক্তরাষ্ট্রে অপূর্ব ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, ১০ ঘণ্টায়ও পরিচয় মেলেনি সরকারকে ধন্যবাদ জানালেন মোহাম্মদ হাতেম শিল্প বান্ধব সিদ্ধান্তের কারণে। রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল ‘বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় বন্ধের আগেই নতুন বই পাবে শিক্ষার্থীরা’ রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, আটক ৪ শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল

অভিযানে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে।

 

তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রাসেল, মোরশেদ, বাবু ও সাব্বির।

পুলিশের দাবি, গ্রেফতাররা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা জঙ্গল সলিমপুরে পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলার এজাহারভুক্ত আসামি।

 

 

পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান ও অস্ত্র মজুতের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। দুর্গম পাহাড়ি পথে দলটি এগিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল জানান, গ্রেফতাররা সবাই স্থানীয়ভাবে পরিচিত ইয়াছিন বাহিনীর সক্রিয় সদস্য। মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd