• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপি’র লোকজন গিয়ে শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় বন্ধ করল।

জেলা প্রতিনিধি / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসিতে সারবাহী ট্রাক ও শ্রমিকদের থেকে অবৈধভাবে টাকা আদায় বন্ধ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

 

বুধবার (৭ অক্টোবর) সকালে কারখানার ব্যাগিং সেকশনে উপস্থিত হয়ে নেতা-কর্মীরা অবৈধ টাকা আদায় বন্ধের কড়া নির্দেশনা দেন।

 

উপস্থিত নেতা-কর্মীরা জানান, গত কয়েক দিন ধরে একটি অসাধু চক্র কারখানার শ্রমিক ও ট্রাকচালকদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে বিএনপি নেতা-কর্মীরা ব্যাগিং সেকশনে গিয়ে চালক ও শ্রমিকদের স্পষ্ট জানান, এখন থেকে কাউকেই অবৈধ কোনো টাকা দেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

 

 

 

এ সময় কারখানার জিএম (প্রশাসন) ফখরুল ইসলামসহ পলাশ থানা শ্রমিক দল, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd