• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শীত নামার আগেই নিউ মার্কেটে গরম কাপড়ের পসরা প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, যেভাবে দূরত্ব বাড়ল সম্পর্কে আবাসিক হোটেল থেকে নারী পুরুষ সহ আটক ১৭ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দায় মুক্তি পাচ্ছে সাংবিধানিক ভাবে জুলাই যোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী মদ পান করে মাতলামি করলে দুর্গাপূজার মন্ডপে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার ট্রাম্পের মন্তব্যে আমেরিকা তোলপাড়। যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন। ‘জেলার ২’ ট্রেলারে হৃতিক রোশন? যে দৃশ্য ঘিরে তুমুল জল্পনা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত স্বাস্থ্যমন্ত্রী: ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

 

একই সঙ্গে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি এবং অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিধান বাতিলের দাবি জানানো হয়েছে।

 

 

বুধবার (৭ অক্টোবর) মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি দায়ের করেন।

 

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাউশির সংশ্লিষ্ট উপসচিবকে বিবাদী করা হয়েছে।

 

 

 

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা বাদ দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

 

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে লটারি পদ্ধতি বাতিলের কথা জানান। একই দিনে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে এবং শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

 

 

‘বাড়বে কোচিং বাণিজ্য, চাপ বাড়বে শিশুদের ওপর’

রিটকারীদের দাবি, লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও অংশীজনদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়নি।

 

আইনজীবী জাহিদ তালুকদার বলেন, ভর্তি পরীক্ষা চালু হলে ছোট শিশুদের ওপর অল্প বয়সেই অতিরিক্ত মানসিক চাপ তৈরি হবে। পাশাপাশি কোচিং ও প্রাইভেট টিউশনের প্রবণতা বাড়বে, যা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য বাড়তি বৈষম্য তৈরি করতে পারে।

 

 

 

তার ভাষায়, ধনী পরিবারের সন্তানরা কোচিং ও গৃহশিক্ষকের সুবিধা পেলেও দরিদ্র পরিবারের শিশুদের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব হবে না। এতে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

 

রিটকারীদের আরও আশঙ্কা, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের সুযোগ তৈরি হতে পারে।

 

তাদের মতে, কোমলমতি শিশুদের প্রতিবছর ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা ও অনিশ্চয়তার মধ্যে না রেখে শিক্ষার পরিবেশকে আরও সহজ ও শিশুবান্ধব করা প্রয়োজন।

 

 

আগামী সপ্তাহে শুনানি

রিটকারীর আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd