• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে বানাল ভুয়া কাবিননামা মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ ১১ দলের তৃতীয় দফার লংমার্চ ৩১ অক্টোবর, গন্তব্য খুলনা-যশোর-কুষ্টিয়া বাংলাদেশে ২০২৭ সালে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা

জেলা প্রতিনিধি / ২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকসেবীদের মাদক সেবন ছাড়াতে সামাজিক চাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাঁদের বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানোর ঘোষণা দেওয়া হয়েছে।

 

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার আবুতোরাব বাজারে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

 

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। আবুতোরাব উচ্চবিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

 

রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ব্যবসায়ী এবং হিতকরী, শিকড় সংঘ, আলোকিত, আনন্দ সংঘ, অগ্রদূত, নবপ্লাবনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও র‍্যালিতে অংশ নেন।

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকসেবীদের মাদক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

মাদকসেবীদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কেউ মাদক সেবন অব্যাহত রাখলে তাঁর বাড়িতে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ লেখা ব্যানার টাঙানো হবে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তাঁরা।

 

 

 

 

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আওলাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন, বিএনপি নেতা জাকারিয়া মহিউদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবসার উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd