• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে বানাল ভুয়া কাবিননামা মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ ১১ দলের তৃতীয় দফার লংমার্চ ৩১ অক্টোবর, গন্তব্য খুলনা-যশোর-কুষ্টিয়া বাংলাদেশে ২০২৭ সালে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

মোঃ মাইনুল হোসেন মঈন / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জর্জ জেসুস পর্তুগালের কোচ থাকলে ক্রিশ্চিয়ানো রোনালদো আর জাতীয় দলে ফিরবেন না বলে দাবি করছে সিএনএন পর্তুগিজ।

 

 

জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে ৪১ বছর বয়সী এই সুপারস্টার এমন অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

 

গত বৃহস্পতিবার পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে সৌদি আরবে আল-নাসরে ফিরে যান রোনালদো। তার সঙ্গে করা কিছু চুক্তি বা সমঝোতা মানা হয়নি- এমন কারণেই তিনি ক্যাম্প ছেড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেও জেসুস রোনালদোকে ওয়ার্ম-আপ করতে পাঠিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে জেসুস বলেন, রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই এবং পুরো ঘটনায় তিনি কোনো ভুল করেননি বলে মনে করেন।

 

জেসুসের এই বক্তব্য ভালোভাবে নেননি রোনালদো। এরপর ব্যক্তিগত বিমানে করে সৌদি আরবে ফিরে যান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পর্তুগাল দলের হয়ে নিজের বিদায়ের ঘোষণাও দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

 

 

প্রতিবেদনটির দাবি অনুযায়ী, জেসুস যত দিন পর্তুগালের প্রধান কোচ থাকবেন, তত দিন জাতীয় দলের হয়ে খেলবেন না রোনালদো। পর্তুগালে বিষয়টিকে কেউ কেউ কোচকে সরানোর জন্য রোনালদোর চাপ তৈরির কৌশল হিসেবেও দেখছেন। তবে রোনালদো নিজে প্রকাশ্যে জেসুসের কোচ থাকা নিয়ে এমন কোনো শর্ত দিয়েছেন কি না, তার সরাসরি বক্তব্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd