• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে বানাল ভুয়া কাবিননামা মাদক ছাড়াতে মাদকসেবীর বাড়িতে ব্যানার টাঙানোর ঘোষণা অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ ১১ দলের তৃতীয় দফার লংমার্চ ৩১ অক্টোবর, গন্তব্য খুলনা-যশোর-কুষ্টিয়া বাংলাদেশে ২০২৭ সালে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো!

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশ

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরের নিরাপত্তা, সংবেদনশীল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা সরাসরি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, নকশা বা ছবি অনুমোদন ছাড়া ধারণ, প্রকাশ বা প্রচার করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।

 

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সংরক্ষিত এলাকা, নজরদারি সক্ষমতা, স্থাপনার বিন্যাস (লেআউট) কিংবা অপারেশনাল তথ্য প্রকাশ বা প্রচার করা সম্পূর্ণ আইনপরিপন্থী।

 

বন্দর কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অনুমোদন ছাড়া এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ বা প্রচারের কারণে যদি বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন, নিরাপত্তা বিধিমালা এবং বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd