• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

বিশেষ প্রতিনিধি / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে বাংলাদেশসহ ১১টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা অংশ নেন। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর দ্য হিন্দুর।

 

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর আয়োজনে ‘অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় রুবিও বলেন, ‘আজ (মঙ্গলবার) দিনের শুরুতে রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ভারতে অনুষ্ঠিত আমাদের অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলাম।’

 

 

পোস্টে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

 

রুবিও আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতরা অত্যন্ত গর্বের সাথে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন।’
কৌশলগত উল্লেখ্য, মার্কিন-মধ্য এশিয়া অংশীদারত্ব জোরদার এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১০০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠানের এক বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে অক্টোবরের মাঝামাঝি উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর।

 

উজবেকিস্তানের সমরকন্দ সফরকালে রুবিও ‘সি৫+১’ মন্ত্রীপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন।
সেখানে কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd