কওমি ধারার সাতটি ইসলামী দলের নেতারা নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করে ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি বৈঠক করেছেন।
ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গতকাল রবিবার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
নতুন লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত অনুযায়ী, দুই দিনের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম হেফাজতে ইসলামের মহাসচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।