• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ২৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

 

 

এ সময় তিনি জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে ছিলেন এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল রানা।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক নবগঠিত কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।

 

সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।”

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd