• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

আসছে নতুন কমিটিতে মশিউর রহমান রনিকে গুরুত্বপূর্ণ ও জেলার সর্বোচ্চ শীর্ষে দায়িত্বে দেখতে চান দলীয় নেতা কর্মীরা

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

 

দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলা জেলা যুবদলে পূর্ণাঙ্গ নেতৃত্ব নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নতুন কমিটিতে বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনিকে গুরুত্বপূর্ণ ও জেলার সর্বোচ্চ শীর্ষ দায়িত্বে দেখতে চান বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।

 

 

 

 

মশিউর রহমান রনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০১৮ সালের জুনে রনিকে সভাপতি ও খায়রুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

 

 

 

ছাত্রদলের নেতৃত্ব থেকে যুবদলে আসার পর ২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদল নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করলে সেখানে সদস্য সচিবের দায়িত্ব পান রনি। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২৯ আগস্ট নতুন তিন সদস্যের আহ্বায়ক কমিটিতেও তাকে সদস্য সচিব রাখা হয়। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় সাদেকুর রহমান সাদেককে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় খায়রুল ইসলাম সজীবকে।

 

 

 

 

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, দীর্ঘ সময় ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলা জেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

 

 

এদিকে নতুন কমিটি ঘিরে রনিকে নিয়ে নেতাকর্মীদের আগ্রহের অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের ছাত্র ও যুবদলের রাজনীতির অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। জেলা ছাত্রদলের নেতৃত্বে থাকার পর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দলীয় নেতাকর্মীদের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd