• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

নয়া দিল্লির দাবী তারেক রহমানকে ২টি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৬৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দুটি আলাদা আমন্ত্রণ জানানো হয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ছিল ব্রিকস সম্মেলনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান (চেয়ার) হিসেবে অংশ নেয়ার জন্য।

 

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি জানান, প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ, তার কাছে দুটি আলাদা আমন্ত্রণ ছিল।

 

ভারতের এই বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পর। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এদিকে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি আলাদা এবং সেটি ফেব্রুয়ারিতে দেয়া হয়েছিল বলে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশে এসে তাকে অভিনন্দন জানান এবং স্ত্রী ও সন্তানসহ ভারত সফরের আমন্ত্রণসংবলিত চিঠি পৌঁছে দেন।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার তারেক রহমানের প্রথম ভারত সফরকে দ্বিপক্ষীয় সফর হিসেবেই গুরুত্ব দিচ্ছিল। একই সঙ্গে ব্রিকসের আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেয়া হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে এমন অবস্থানই আগে জানানো হয়েছিল।

 

ভারতের নতুন বক্তব্যে মূলত আমন্ত্রণের সংখ্যা ও ধরন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দেয়া হয়েছে। ভারতের দাবি অনুযায়ী, ব্রিকসের আমন্ত্রণটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে এবং ভারত সফরের আমন্ত্রণটি ছিল সরাসরি দ্বিপক্ষীয় সফরের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd