• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

এবার কালো কার্ড লাল হলুদের পর ফুটবলে এবার কাদেরকে দেখাবেন রেফারি

মোঃ মাইনুল হোসেন মঈন / ৫৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবল মাঠের উত্তেজনা এবার গ্যালারি থেকে নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন।

 

 

যুব ফুটবলে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। তবে এই কার্ড কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবহার করা হবে না; বরং শিশুদের ম্যাচে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণেই এটি ব্যবহার করবেন রেফারি। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।

 

 

 

শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি এবং অতিরিক্ত চাপ প্রয়োগের মতো ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। এসব আচরণ সরাসরি শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই সমস্যা দূর করতেই নতুন এই ব্যবস্থা চালু করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

 

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নতুন নিয়মটি কার্যকর হবে। এর আওতায় রেফারির কালো কার্ডের অর্থ হবে গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের অসদাচরণের কারণে ম্যাচ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া।

 

 

 

নতুন প্রোটোকল অনুযায়ী, কোনো ম্যাচে গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে প্রথমে রেফারি ম্যাচ সাময়িকভাবে থামাবেন। এরপর দুই দলের কোচকে নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে বলা হবে। প্রাথমিক লক্ষ্য থাকবে ম্যাচ বন্ধ না করে সমস্যার সমাধান করা।

 

তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে অবস্থান করবে এবং কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।

 

পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু করা হবে। তবে মাঠে ফেরার পরও যদি অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তখন রেফারি ব্যবহার করবেন তার চূড়ান্ত অস্ত্র ‘কালো কার্ড’।

 

 

 

কালো কার্ড দেখানো হলে ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে এবং কোনোভাবেই আর পুনরায় শুরু করা যাবে না।

 

রোমানিয়া ফুটবল ফেডারেশনের এই উদ্যোগের পেছনে রয়েছে যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণের একাধিক ঘটনা। এর আগে ২০২৪ সালে এ ধরনের আচরণ ঠেকাতে বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফেডারেশন।

 

সেসময় অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।

 

তবে এবার শুধু ম্যাচের পর শাস্তি দেওয়ার পরিবর্তে ম্যাচ চলাকালীনই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা রেফারির হাতে তুলে দেয়া হলো। এর মাধ্যমে শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক রোমানিয়া ফুটবল ফেডারেশনের এই উদ্যোগের পেছনে রয়েছে যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণের একাধিক ঘটনা। এর আগে ২০২৪ সালে এ ধরনের আচরণ ঠেকাতে বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ফেডারেশন।

 

সেসময় অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।

 

তবে এবার শুধু ম্যাচের পর শাস্তি দেওয়ার পরিবর্তে ম্যাচ চলাকালীনই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা রেফারির হাতে তুলে দেয়া হলো। এর মাধ্যমে শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ করা এবং খেলোয়াড়দের নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করাই ফেডারেশনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd