• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

৪ ক্যাটাগরিতে বাড়ি ভাড়ার ভাতা — নবম পে- স্কেলে ,কোন কোন গ্রেডে কত হবে

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৯৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হারেও পরিবর্তন আসছে।

 

এ জন্য গ্রেড ও এলাকাভেদে বাড়িভাড়া ভাতার চারটি নতুন ধাপ নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন এনেছে সচিব কমিটি। এরপর বাড়িভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।

 

 

 

সচিব কমিটির সূত্রে জানা গেছে, মূল বেতন বাড়ার সঙ্গে আগের হারে বাড়িভাড়া ভাতা বাড়ানো হলে সরকারি আবাসনের ওপর চাপ বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন কমিশন অঞ্চল ও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার নতুন হার প্রস্তাব করেছিল। পরে সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন করেছে সচিব কমিটি।

 

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার হবে-

 

 

১৬তম থেকে ২০তম গ্রেড

 

ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন এই গ্রেডের কর্মচারীরা। অন্যান্য বড় শহরে এ হার হবে ৫০ শতাংশ। এসব এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার।

 

দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতা তবে মূল বেতনের ৪৫ শতাংশ।

 

 

 

১০ম থেকে ১৫তম গ্রেড

 

এই গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। অন্যান্য বড় শহরে এ হার হবে ৪০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ৩৫ শতাংশ।

 

৫ম থেকে ৯ম গ্রেড

 

৫ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

 

 

 

অন্যান্য বড় শহরে এ হার হবে ৩৫ শতাংশ। দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ৩০ শতাংশ হারে।

 

১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব

 

এই ধাপের কর্মকর্তারা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় এ হার হবে ৩০ শতাংশ। দেশের বাকি এলাকায় বাড়িভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ২৫ শতাংশ হারে।

 

 

 

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে।

 

নতুন পে স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

 

নতুন কাঠামোয় ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে এবং পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে।

 

অন্যদিকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd