• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নিছক দুর্ঘটনায় মৃত্যু ছিল, নাকি ষড়যন্ত্র, খতিয়ে দেখার দাবি : রুহুল কবির রিজভীর

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৬৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

রিজভী বলেন, সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যু দুর্ঘটনা, নাকি এর পেছনে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল, সেটি খুঁজে বের করতে হবে।

 

তিনি বলেন, এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন দেশে-বিদেশে স্বীকৃত। তার পরে আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেননি।

 

 

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতি অনুসরণ করে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

 

তিনি আরও বলেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক পর্যায়েও তিনি সম্মানিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd