• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

নারায়ণগঞ্জ জেলার বিএনপি’র দুঃসময়ের একজন ত্যাগীও দলের ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কন্ঠস্বর নেতা: মশিউর রহমান রনি।

মোঃ মোক্তার হোসেন, ( সম্পাদক ) দৈনিক নবচিন্তা-২৬ / ২৬১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থানীয় রাজনীতিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

 

 

দলীয় নেতাকর্মীদের বিশাল অংশ সদর উপজেলা পরিষদ নির্বাচনে রনিকে প্রার্থী হিসেবে দেখতে চান। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় থাকার কারণে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মশিউর রহমান রনির রাজনৈতিক পথচলা ছাত্রদলের মাধ্যমে। একপর্যায়ে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে অবস্থান নেন।

 

 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, সদর উপজেলার বাসিন্দা হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রনির দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। ফলে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় তার নাম গুরুত্ব পাচ্ছে।
দলের তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর ভাষ্য, রনির অন্যতম শক্তির জায়গা হলো দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে যুবদলের জেলা পর্যায়ের নেতৃত্বে আসার কারণে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মীদের সঙ্গে সমন্বয়ের অভিজ্ঞতা তার রয়েছে।

 

 

নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা বলে মনে করছেন বিএনপির সংশ্লিষ্টরা।
সম্ভাব্য নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সদর উপজেলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় মশিউর রহমান রনির নাম ক্রমেই সামনে আসছে।

 

 

তরুণ ভোটারদের মধ্যেও রনিকে নিয়ে আগ্রহ রয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা। তাদের মতে, তুলনামূলক তরুণ নেতৃত্বের পাশাপাশি দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকার কারণে রনির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি হয়েছে।
তবে সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সিদ্ধান্ত, স্থানীয় নেতাকর্মীদের মতামত এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা, দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা রনিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দেওয়া হলে তিনি তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে।

 

 

বিশেষ করে তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয় দেখা যায় বলে দলীয় নেতাকর্মীরা জানান। রাজনৈতিক বিরোধের জেরে রনিকে গুম করার চেষ্টা হয়েছিল।
ছাত্রদলের নেতৃত্বের পর মশিউর রহমান রনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পান তিনি। বর্তমানে জেলা যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় কর্মসূচি ও মাঠপর্যায়ের রাজনৈতিক কার্যক্রমে তাকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd