• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

মার্কিন ক্ষেপণাস্ত্রে, ইরানের দক্ষিণাঞ্চলে হামলায় নিহত ১২ আহত অনেক

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন করে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

 

এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভয়াবহ মার্কিন হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রেস টিভি।

 

প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের আহভাজ ও আগাজারি শহরের কাছে তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে চালানো হয়েছে এসব হামলা।

 

 

অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান অপারেশনাল শাখা খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাগারি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এসব হামলার জবাবে পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’
হামলায় ঘাঁটিগুলোর অবকাঠামো, স্থাপনা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন কমান্ডার ও সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে এসব আক্রমণাত্মক অভিযান চলতে থাকবে, যতক্ষণ না তারা তাদের আগ্রাসী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd