• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলা। মার্কিন আগ্রাসনের জবাব

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

এবার ইরানের সীরিক শহরের এক বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলার জবাবে ইরাকেসহ মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনায় সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

 

 

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করে, তাদের এই যৌথ হামলায় পেন্টাগনের একটি মেরামত কেন্দ্র, প্রযুক্তিগত সরঞ্জাম রাখার গুদাম এবং মার্কিন নজরদারি বেলুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়েছে। হামলায় ঘাঁটির জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য নিহত অন্যদিক, সম্ভাব্য হুমকির মুখে গত ছয় ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো জারি করা জরুরি সতর্কবার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জনগণকে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্যের আপডেট অনুসরণ করতে বলেছে।

 

একই সময়ে দক্ষিণ লেবাননের কফর রেমান এবং আরব সালিম এলাকার উপকণ্ঠে দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

 

এর আগে ইরানের খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হন বলে প্রদেশটির নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নরের বরাতে ইরনা নিউজ এজেন্সি নিশ্চিত করেছে। সূত্র: আল জাজিরা

 

 

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ইরানের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে বলবৎ থাকা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

 

 

 

প্রতিবেদনে বলা হয়, পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মধ্যপ্রাচ্যে ইরানের সহিংসতায় উসকানি এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধির ঘটনায় জোরালোভাবে নিন্দা জানায় পেরু সরকার।’

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘একইভাবে, ইরানি শাসকগোষ্ঠীর আরোপিত কঠোর বিধিনিষেধ এবং ২০২৬ সালের মার্চ মাস থেকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়টি পেরু সরকার গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।’

 

 

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসে কূটনৈতিক বার্তা পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তেহরানকে। আল জাজিরা বলছে, ১৯৭৩ সালের নভেম্বর থেকে পেরু ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd