কুয়েতের বাংলাদেশ দূতাবাস অবলম্বনের মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুনভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নির্দেশনা দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কুয়েত নতুনভাবে মিসাইল ও ড্রোন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে কুয়েতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো এবং মিসাইল বা ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যত্নশীল থাকার পাশাপাশি সোশ্যাল মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হলো।
এ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরগুলো (+965 69920013, +965 66516404, +965 50895161) এবং ই-মেইলে (mission.kuwait@mofa.gov.bd) যোগাযোগের অনুরোধ জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।