• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

২০৪৭ স্বাধীনতা শতবর্ষে একটি উন্নত ভারত গড়ে তুলে , তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে চায়: মোদি

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্য বাস্তবায়নে দেশের নাগরিকদের স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় তিনি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

 

এর আগে সোমবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার তুলনায় দ্রুত গতিতে বেড়েছে। এ সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি এ সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। ইরান যুদ্ধসহ বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেও এই প্রবৃদ্ধিকে ভারতের অর্থনীতির শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

 

 

বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সংকট এবং সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের বিঘ্নের কথা তুলে ধরে মোদি বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।

 

অর্থনৈতিক চাপ মোকাবিলায় নাগরিকদের বেশ কিছু বিষয়ে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমানো, বিলাসীভাবে স্বর্ণ কেনা থেকে বিরত থাকা এবং বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে দেশের ভেতরেই বিয়ের আয়োজনের আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ ধারণাকে উৎসাহিত করার কথা বলেন তিনি।

 

 

মোদি মনে করেন, স্বদেশী পণ্য ও সেবার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা গেলে ভারতের দীর্ঘমেয়াদি উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। স্বদেশী ভাবধারা জোরদারের মাধ্যমে ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে একটি উন্নত ভারত গড়ে তুলে তা তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

 

এর আগে গত মে মাসেও বিশ্ববাজারের অনিশ্চয়তা ও আন্তর্জাতিক সংকটের প্রভাব মোকাবিলায় নাগরিকদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদি। তখন তিনি গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহনের প্রতি আগ্রহ বাড়ানো, সম্ভব হলে বাড়ি থেকে কাজ করা এবং জ্বালানি তেল ও স্বর্ণ কেনাকাটা সীমিত রাখার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd