• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

মাসুদুজ্জামান হলেন সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান

 

সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকটির স্পন্সর পরিচালক মাসুদুজ্জামান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

 

ব্যবসায়ী হিসেবে মাসুদুজ্জামানের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে দেশের তৈরি পোশাক শিল্পে। এ খাতে তিনি ২৮ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা ও শিল্প বিকাশের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড ও সাদিয়া ফ্যাশন ওয়‍্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তৈরি পোশাক শিল্পের পাশাপাশি এ খাতের সহায়ক ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

 

রপ্তানি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে টানা ছয় মেয়াদে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মানিত করেছে।

 

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগেও সক্রিয় রয়েছেন মাসুদুজ্জামান। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ক্রীড়া ও কমিউনিটি উন্নয়নেও তিনি ভূমিকা রেখে আসছেন।

 

বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। (বিকেএমইএ)

 

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারেও তার সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd