• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যক্রমের ব্যাপারে।

জেলা প্রতিনিধি / ৯৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জমিয়তের সাবেক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মুযাকারা

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাবেক নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক মুযাকারা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

 

বৈঠকে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রাশেদ ইলিয়াস ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

মুযাকারা বৈঠকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে সংগঠনের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

 

কেন্দ্রীয় নেতারা সংগঠনের সাংগঠনিক ঐক্য জোরদার এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নারায়ণগঞ্জের কার্যক্রমে সাবেক ও বর্তমান নেতাদের পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

 

বৈঠকে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি, দক্ষ কর্মী গড়ে তোলা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় ইস্যুতে জমিয়তের ভূমিকা আরও কার্যকর করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

 

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জমিয়তের সাবেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের পরামর্শ ও মতামত তুলে ধরেন।

 

বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলাকায় জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd