• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বাংলাদেশ আগামী ৫ বছরে মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড কে ছাড়াবে: আই এম এফ

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৯৮ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

 

সে হিসাবে ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলোকেও ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ।

 

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক এক প্রতিবেদনে আইএমএফের এসব পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশের জিডিপি ৬৭৭ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে। একই সময়ে মালয়েশিয়ার অর্থনীতির আকার হতে পারে ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫, থাইল্যান্ডের ৬৪৭দশমিক ৫ এবং ডেনমার্কের জিডিপি ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দেশগুলোর জিডিপির আকারের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd