• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পেলেন

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৯৫ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

 

একই দায়িত্বের আওতায় তিনি গাজীপুর জেলার কার্যক্রমও দেখভাল করবেন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে স্বাক্ষর করেন।

 

প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলোর নিজস্ব আইনগত ক্ষমতা বহাল থাকবে।

 

হাবিবুর রশিদের দায়িত্বের আওতায় নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয় রয়েছে।

 

এ ছাড়া জেলার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বও থাকবে তাঁর।

 

দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বাস্তবায়নও তিনি তদারকি ও সমন্বয় করতে পারবেন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলার বিভিন্ন পর্যায়ের সভায় অংশ নিতে এবং সেখানে পরামর্শ দিতে পারবেন।

 

সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, জেলার দায়িত্ব বণ্টনের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো সাংবিধানিক ও আইনগত সংস্থার ওপর অর্পিত ক্ষমতা বা দায়িত্বের কোনো পরিবর্তন হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd