• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে ডাইং শিল্প ও বি কে ডিওর মতবিনিময় সভা

মাহফুজ হোসাইন / ১৪০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ডাইং শিল্পে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে নীট ডাইং ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন

 

রোববার (২৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ডাইং কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিমুখী শিল্পখাত বড় ধরনের সংকটের মধ্যে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

 

ব্যবসায়ীরা বলেন, ডাইং শিল্পে উৎপাদন ব্যাহত হলে এর সরাসরি প্রভাব পড়বে গার্মেন্টস খাতে। ডাইংয়ে উৎপাদন কমে গেলে গার্মেন্টসের কাটিং ও সুইং সেকশনের কার্যক্রমও ব্যাহত হবে। এতে পোশাক রপ্তানি কমে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রা আয় ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

সভায় ব্যবসায়ীরা দাবি করেন, বর্তমান সংকট মোকাবিলায় বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এই তিন সংগঠনের সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হোক।

 

তারা বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। রপ্তানিমুখী নীট ডাইং শিল্পকে রক্ষা করতে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান করতে হবে।”

 

এ সময় নেতৃবৃন্দ আরও দাবি করেন, গত জুন, জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ করতে না পারলে যেন কোনো শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা না হয়। কারণ গ্যাস-বিদ্যুৎ সংকটে অনেক প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে পারছে না।

 

সভা থেকে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জি এম হায়দার আলী বাবুল, সহ-সভাপতি এম. নাসিরউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত কবির, মো.শাহজাহান, মো. মহাসিন রাব্বানী, কাজী নজরুল ইসলাম, মো. আমিনুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, কে এম নুরুল ইসলাম বাবু, মো. সাইদুর রহমান, মো. অহিদুর ইসলাম শহীদসহ বিভিন্ন নীট ডাইং কারখানার মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd