• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

মালয়েশিয়ায়১১২ জন অভিবাসী আটক করেছে এদের মধ্যে ৮৭ জন বাংলাদেশী।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৮৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশিসহ মোট ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে কাজাং এলাকার বিভিন্ন স্থানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তার একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

 

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। তাঁদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে।

 

মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারেন এবং সাতজন পাকিস্তানি নাগরিক।

 

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১) (সি) ধারা অনুযায়ী বৈধ পাস না থাকা, ১৫(১)(সি) ধারা অনুযায়ী পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd