• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নেপালের সেনাবাহিনী। জেনারেল পদমর্যাদার সম্মান দিলেন ভারতের সেনাপ্রধানকে। এস আর বি নতুন বাহিনী ।থাকবে পুলিশের অধীনে চূড়ান্ত অনুমোদন পেল ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন হবে না সৌর বিদ্যুতে চার্জ না দিলে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত টাইগারদের টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা জানিয়েছেন। আইনি নোটিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ জনের যোগ বাংলাদেশের বিজয়ে অস্ট্রেলিয়া বিধ্বস্ত ১৫ই আগস্ট এর জন্য যে কোন নাশকতার জন্য র্্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত

এস আর বি নতুন বাহিনী ।থাকবে পুলিশের অধীনে চূড়ান্ত অনুমোদন পেল

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৪০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

এই আইনের অধীনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিসভায় ‘ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

এ আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলু করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

 

 

নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

 

 

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

 

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, র‍্যাব-সং জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবি-এর কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd