• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্যাটারি চালিত রিক্সার নিবন্ধন হবে না সৌর বিদ্যুতে চার্জ না দিলে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত টাইগারদের টেস্ট জয়ের পর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা শুভেচ্ছা জানিয়েছেন। আইনি নোটিশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ জনের যোগ বাংলাদেশের বিজয়ে অস্ট্রেলিয়া বিধ্বস্ত ১৫ই আগস্ট এর জন্য যে কোন নাশকতার জন্য র্্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত অস্ট্রেলিয়ার ডারউইন টেস্টে। বাংলাদেশী বেটারদের দাপট বাংলাদেশ পুলিশের ৭ জন সহকারি পুলিশ কমিশনার সহ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ জনের যোগ

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ২৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চেয়ারম্যানের উপদেষ্টা পদে এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

আমানউল্লাহ আমান এতদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পদে ছিলেন। ‘৯০ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তার উত্থান। তিনি ডাকসু ভিপি পদে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং যুগ্ম মহাসচিব পদে ছিলেন।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্থায়ী কমিটির বৈঠকে যেতে পারেন না। আর মাহবুবুর রহমান রাজনীতি থেকে নিষ্ক্রিয়।এমতাবস্থায় বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চারজনকে যুক্ত করা হলো।

 

 

 

স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে যুগ্ম মহাসচিব পদে ছিলেন। সাবেক রাকসু ভিপি রিজভী ছাত্রজীবন শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেন।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আশা, নতুন অন্তর্ভুক্ত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। ডা. ফরহাদ হোসেন ডোনার বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পদে ছিলেন। তিনি পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের অন্যতম চিকিৎসা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান। ডা. ডোনার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

 

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

প্রসঙ্গত, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হয়েছে। তাই তিনি মহাসচিব ও দলের স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা যাওয়ায় স্থায়ী কমিটির আরেকটি পদ শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd