• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ, কমছে না শিক্ষার্থীদের ক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত কোয়ার্টার ফাইনালে উঠতে ইংল্যান্ডের সামনে যে সমীকরণ জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো! জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সে পাসের হার ৪১.৯৩ শতাংশ জন্মনিবন্ধন প্রক্রিয়া হতে হবে সহজ, নির্ভুল এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানো ছবি ফেসবুকে, ক্ষোভ এবারের দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার এলাকাবাসীর দাবি : করোনা যোদ্ধা কামরুল মেম্বারকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এটিএম কার্ড সহ বিভিন্ন সেবা বন্ধ ৩০ টি ব্যাংকের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুনকেন্দ্রীয় কমিটি ঘোষণা সময়ের ব্যাপার

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন কমিটি। সবুজ সংকেত মিললেই যেকোনো সময় ঘোষণা হতে পারে নতুন নেতৃত্বের নাম।

 

 

নতুন কমিটি দায়িত্ব নিলে অবসান ঘটবে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির। একই সঙ্গে রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিট গঠনের মাধ্যমে আলোচনায় থাকা এই নেতৃত্বের অধ্যায়ও শেষ হবে। সংগঠনের দায়িত্ব যাবে নতুন প্রজন্মের নেতাদের হাতে।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433

 

 

 

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা। বৈঠকে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন বিএনপির চেয়ারম্যান।

 

 

 

বৈঠক সূত্রের দাবি, বিদায়ী নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে সংগঠনের নিয়ম অনুযায়ী এখন নতুনদের সুযোগ দেওয়ার সময় এসেছে। একই সঙ্গে বিদায়ী নেতাদের মূল দলের রাজনীতিতে যুক্ত হওয়ারও পরামর্শ দেন তিনি।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

দলীয় সূত্র বলছে, নতুন কমিটিতে রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পাশাপাশি প্রকৃত শিক্ষার্থীদের নেতৃত্বে নিয়ে এসে ছাত্রদলকে আরও গতিশীল ও আধুনিক সংগঠনে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে নতুন কমিটি ঘিরে এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ঘোষণার।

 

 

 

ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা ধরে রাখার তাগিদও দেওয়া হয়। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে যেকোনো দায়িত্ব পালনের প্রত্যয় জানান বিদায়ী নেতারা।

 

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

 

২০২৪ সালের ১ মার্চ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে বর্তমান কমিটির যাত্রা শুরু হয়। একই বছরের ১৫ জুন ঘোষণা করা হয় ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মেয়াদ শেষ হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদও শেষ হয়েছে।

 

 

 

এরপর থেকেই নতুন নেতৃত্বে আসতে পদপ্রত্যাশীদের মধ্যে শুরু হয় জোরালো তৎপরতা।

 

 

 

নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, আমান উল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান, শরীফ প্রধান শুভ, গণেশ চন্দ্র রায় সাহস, মো. মোস্তাফিজুর রহমান ও বোরহান উদ্দিন ইশরাকসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।

 

 

 

তবে শেষ পর্যন্ত কারা ছাত্রদলের নেতৃত্বে আসছেন, তা নির্ভর করছে বিএনপির শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd