• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৬২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নতুন গ্যাস পাম্প স্থাপন ও চলমান গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকরেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

চালকদের অভিযোগ, জামালপুরে দীর্ঘদিন ধরে মাত্র একটি গ্যাস পাম্প-জাবেদ ফিলিং স্টেশন থেকে সিএনজিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

ফলে প্রতিদিন গ্যাস নিতে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় পর্যাপ্ত গ্যাস না পেয়ে ফিরে যেতে হয় চালকদের। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

সিএনজি চালক জয়নাল আবেদীন বলেন, রাত ২টা থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ার ঘটনা নিয়মিত। একটি পাম্প দিয়ে এত বিপুলসংখ্যক সিএনজির চাহিদা পূরণ সম্ভব নয়। তাই নতুন গ্যাস পাম্প স্থাপন ও সংকটের স্থায়ী সমাধানের দাবিতে তারা মহাসড়ক অবরোধে বাধ্য হয়েছেন।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গ্যাস সংকট ও পাম্পের স্বল্পতার কারণে চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে চালকদের সঙ্গে কথা বলা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd