৫ জন সংসদ সদস্যের সঙ্গে চেম্বার অফ কমার্সের পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে আয়োজিত সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ৫ সংসদীয় আসনের পাঁচ জন এমপি কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ।উপস্থিত না থেকেও ফোনে তিনি বলেছেন।
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান দিপুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও বিসিবি পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা।
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান বলেন, আমি এনসিপির এমপি আলআমিনকে অন্যদলের মনে করি না। আমি মনে করি সে নারায়ণগঞ্জের সন্তান। আমরা ৫ এমপি মিলে চেষ্টা করবো নারায়ণগঞ্জকে মেটোপলিটন সিটি, মেট্রোরেলের আওতায় নিয়ে আসতে। ব্যবসায়ীরা হাল না ধরলে দেশ এগুবেনা। সবদিক দিয়েই রাজধানী ঢাকার পরেই নারায়ণগঞ্জ। আমরা নারায়ণগঞ্জ কেন পিছিয়ে থাকবো। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ থেকে আমরা মিছিল নিয়ে যোগ না দিলে সমাবেশ সফল হতো না। আমরা অধিকার নিয়ে গর্ব নিয়ে কথা বলতে ভয় পাইনা। ব্যবসায়ীরা সব সময়ে আমাদের সহযোগিতা করবেন আপনারাও আমাদের সহযোগিতা পাবেন। নারায়ণগঞ্জের ৫ এমপি যদি এক থাকি তাহলে নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ এর ঐতিহ্যে ফিরিয়ে আনবো।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)
নারায়ণঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ মুঠোফোনে বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। আমরা চেম্বারের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। আমরাও তার সহযাত্রী হিসেবে আপনাদের সঙ্গে নিয়ে পাশে থাকতে চাই।
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ
চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের আমরা সকল এমপি একসঙ্গে কাজ করলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। সমস্যা হলো অনেক শিল্প কারখানার মালিকরা রয়েছেন যারা চেম্বারের সদস্য হতে চাননা। কিন্তু দেখা যায় এক ছাতার নিচে না থাকলে অনেক সমস্যার সমাধানও করা যায়না। এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সব সময় আপনোদের পরামর্শের মাধ্যমে ব্যবসায়ীরা এগিয়ে যেতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই। আপনাদের পরামর্শে এখনও যেমন চলছি ভবিষ্যতেও চলবো।