• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে জনগণের আস্থা অর্জন জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি: আইজিপি জাইকার শ্রমিকদের কুপিয়ে জখম নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে সিতি হাসমাহ । মাহাথির মোহাম্মদের স্ত্রী মৃত্যুবরণ করেছেন ২৪ সদস্যের লিঁয়াজো কমিটি গঠন ৭ ইসলামিক দলের ঐক্য গঠনের প্রতিষ্ঠায়। আরো একটি দেশের প্রেসিডেন্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন ছাত্র আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছেন ।নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করলেন অবৈধ অনলাইন প্লাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশের১৩টি পোশাক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কানাডার মেলায় অংশগ্রহণ

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল পাকিস্তানও

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।

গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

 

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন।

 

 

পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

 

ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংসথা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দির এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে কম্পন।

 

ভূমিকম্পের কারণে আফগানিস্তান কিংবা পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে— এমন কোনো তথ্য এখনও তথ্য পাওয়া যায়নি।

 

আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থানের কারনে প্রায়েই ভূমিকম্প হয় দেশটিতে।

 

এর আগে গত ২৭ জুন ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। সেই ভূমিকম্পেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে বাড়িঘরের ছাদ-দেয়াল ধসে নিহত হয়েছিলে ৭ জন এবং আহত হয়েছিলেন ১৫০ জন।

 

সূত্র : এনডিটিভি, আনাদোলু এজেন্সি

 

এসএমডব্লিউ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd