• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেক্সিকোর বিপক্ষে হারই শুধু নয়, ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ডে

মাইনুল হোসেন মইন / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে হারই শুধু নয়, ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ডের ধাক্কাও সঙ্গী হলো ইকুয়েডরের। যোগ করা সময়ে পিয়েরো হিনকাপিয়ের সরাসরি লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ইকুয়েডর।

 

অন্যদিকে ২-০ গোলের জয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো।

 

ঘটনার শুরু ৯০+৪ মিনিটে। ইকুয়েডরের কেন্দ্রি পায়েজ মাঝমাঠে হতাশা থেকে করা এক ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন। এর কিছুক্ষণ পর অফ দ্য বল অবস্থায় হিনকাপিয়ে ও মেক্সিকোর সান্তিয়াগো গিমেনেজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

ঘটনার পর গিমেনেজ অভিযোগ করেন, হিনকাপিয়ে তার মুখ চেপে ধরেছিলেন। টেলিভিশন রিপ্লেতে সেই অভিযোগের সত্যতাও ধরা পড়ে। নতুন শাস্তিমূলক নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের মুখে হাত দেওয়ার ঘটনাকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে রেফারি ভিডিও সহকারী পর্যালোচনার পর হিনকাপিয়েকে সরাসরি লাল কার্ড দেখান।

 

এর আগেই দুই গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল মেক্সিকো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে তারা বিশ্বকাপের নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd