• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

নারায়ণগঞ্জে আদালত চত্বরে পুলিশের সামনেই হত্যা মামলার আসামিকে মারধর

মোঃ মাইনুল হোসেন মঈন / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী এলাকার ডিস (কেব্‌ল) ব্যবসায়ী মো. নাসির উদ্দিন হত্যা মামলার এক আসামিকে আদালত চত্বরে পুলিশের সামনেই মারধর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে আদালত আসামি শরীফের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে রিমান্ড শুনানির জন্য আসামি শরীফকে আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে নিহত নাসিরের স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে লক্ষ করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে আদালতের দরজার সামনে শরীফ মাটিতে পড়ে গেলে বিক্ষুব্ধ কয়েকজন তাঁকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, নাসির হত্যা মামলার আসামিদের প্রতি এলাকাবাসীর তীব্র ক্ষোভ রয়েছে। শরীফকে আদালতে দেখে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে আইনজীবী ও পুলিশ সদস্যরা তাঁদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুস সামাদ প্রথম আলোকে জানান, হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে তাঁর স্বজনসহ কয়েকজন হামলার চেষ্টা করেছিলেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত শরীফের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

 

 

উল্লেখ্য, গত ১৪ মে শহরের চাঁনমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস কেব্‌ল কার্যালয়ে মো. নাসির উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় শরীফকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন তাঁর স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd