আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চে অংশ নিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ডে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
এ সময় নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ডে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে অংশগ্রহণকারীদের সঙ্গে তারা উপস্থিত থাকবেন।
কর্মসূচিকে ঘিরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের উপস্থিতিতে লংমার্চের কার্যক্রম আরও জমজমাট হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া পরিষদ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি মো. ইমন সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে ইমন সরকার লেখেন, ‘আমি মো. ইমন সরকার সকল প্রকার রাজনৈতিক থেকে অব্যাহতি নিলাম। সিনিয়র সহসভাপতি, শহীদ জিয়া পরিষদ ফতুল্লা থানা।’
তার এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টের কমেন্টে অনেকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চান।
জবাবে অনেকটা অভিমান প্রকাশ করে ইমন সরকার জানান, তিনি বর্তমানে আর রাজনীতি করতে চান না। তবে দলের দুঃসময়ে প্রয়োজন হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন তিনি।
তার এই বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি বর্তমান সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইমন সরকার।