• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

বাংলাদেশিরা রাস্তায় থাকতে হচ্ছে, ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ।

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সাধারণত ক্যানসার রোগীদের শারীরিক সমস্যার কারণেই হাসপাতালের কাছাকাছি কোনও জায়গায় থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

 

সেক্ষেত্রে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের প্রথম পছন্দ হাসপাতাল সংলগ্ন এলাকা কিংবা নিউ মার্কেট। কিন্তু পশ্চিমবঙ্গে ক্যানসারের চিকিৎসা নিতে গিয়ে হোটেল সমস্যায় জেরবার রোগী ও তাদের স্বজনরা।

 

 

দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় রয়েছে ডা. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল নামেও পরিচিত। সরকারের কঠোর নির্দেশনার পর সেখানকার প্রায় প্রত্যেক আবাসিক হোটেল, গেস্ট হাউজের দরজাতেও পড়েছে তালা। আর তাতেই বিপাকে পড়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্যানসার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা।

 

হোটেল না মেলায় কার্যত ক্যানসার রোগীকে নিয়ে অনেককেই রাত কাটাতে হচ্ছে রাস্তায়-এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের।

 

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ওই হাসপাতাল সংলগ্ন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও পরিজনদের ভিড়ে ঠাকুরপুকুরের এই এলাকা কার্যত থিকথিক করছে। অনেকেই বৃষ্টির মধ্যেই লাগেজ নিয়ে রাস্তার পাশে রাত কাটাচ্ছেন বলে অভিযোগ। গণমাধ্যমের কর্মীদের সামনে পেয়ে কেউ হাউমাউ করে কেঁদে ফেলেন।

 

নিজের চিকিৎসা করাতে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে এসেছেন চট্টগ্রামের বাসিন্দা সামিয়া বেগম ও স্বামী মাহবুব আলম। গত ২৭ আগস্ট কলকাতা এসেছেন। তারা জানান, ৪ সেপ্টেম্বর হাসপাতালের রিপোর্ট দেয়ার কথা রয়েছে, কেমো দেওয়ার কথা। স্থানীয় একটা হোটেলে উঠেছি কিন্তু সেখানে পুলিশ এসে আমাদের হোটেল ছাড়তে বলে। সেই থেকে খাওয়া-দাওয়া আমাদের কিছু নেই।

 

 

 

এরপর মঙ্গলবার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল ক্যাম্পাসে থাকতে দেয়া হয় এই পরিবারকে। তারা আরও জানান, জায়গা-জমি বিক্রি করে চিকিৎসা করাতে আমাদের কলকাতায় আসতে হয়েছে। কিন্তু এখন কী করবো জানি না।

 

বোনকে নিয়ে বাংলাদেশের নেত্রকোনা থেকে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের চিকিৎসা করাতে গিয়েছেন রাজু। তাকে হাসপাতালে বসিয়ে হোটেল খুঁজছেন ভাই। তিনি বলেন, ‘কোথাও হোটেল দিচ্ছে না। এখন রোগী নিয়ে খুব বিপদে পড়ে রয়েছি। তিনি জানান দুদিন আগে এসেছি, হোটেলে ছিলাম। কিন্তু আজ হোটেল থেকে বের করে দিয়েছে। যদি হোটেল বন্ধই থাকে তবে কেন ভিসা দিল।’

 

রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে ডিরেক্টর ডা. অর্ণব গুপ্ত জানিয়েছেন, চিকিৎসা করতে আসা অনেক বাংলাদেশি রোগী সমস্যায় পড়েছেন। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি সাহায্য করছি। কিন্তু সবাইকে সহায়তা করা সম্ভব নয়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ মিশনের সাথে যোগাযোগ করেছেন ডিরেক্টর। মিশনের পক্ষ থেকেও সার্বিক সহায়তা করার আশ্বাস দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd