• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৭ কুমিল্লায় এবার কিশোর গ্যাং লিডার রতনসহ আটক ৩৬৩ না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার ভুট্টার রাজধানী হবে লালমনিরহাট: ত্রাণ মন্ত্রী আদালতের নৃশংস হত্যার রোমহর্ষক বর্ণনা স্যূপের পাত্রে মিলেছে মডেলের খুলি সাবরেজিস্টারদের পোস্টিং এ লটারির ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাদেশ দল বিশ্বকাপের কঠিন গ্রুপে ২৯ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে বন্ধো মিটারে ২০ ইউনিট দেখি বিল করেছে বহুল প্রত্যাশিত আলীর টেক -বক্তা বলী সেতু ডিগ্রীর চর খেয়াঘাট দিয়ে হচ্ছে। বাংলাদেশ সহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক দিল্লিতে

বিরোধী দল লংমার্চ করবে জ্বালানির সংকট নিরসনের দাবিতে এর জন্য খরচ হবে এক লাখ লিটার তেল

মোঃ মোক্তার হোসেন (সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৮৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিরোধীদল দেশে জ্বালানি সংকটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যে লংমার্চ করবে, তাতে খরচ হবে এক লাখ লিটার জ্বালানি তেল।

 

শনিবার (২৯ আগস্ট) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। পরে তারা দোয়া ও মোনাজাত করেন।

 

 

চলতি (২০২৬-২৭) অর্থবছরের মধ্যেই স্থানীয়

 

সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং দলীয়ভাবে কোনো প্রার্থীও দেওয়া হবে না। তবে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি বিএনপির সমর্থন থাকবে।

 

 

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী এ নির্বাচনের জন্য অর্থের ব্যবস্থা করা হবে।

 

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়ে তিনি বলেন, ভোটে জিতে আসার সম্ভাবনা আছে, কিন্তু বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি- এমন প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে বলেও জানান তিনি।

 

 

প্রতিমন্ত্রী বলেন, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী জিয়া উদ্যানে পৌঁছালে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

 

শ্রদ্ধা নিবেদনের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd