• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

সাড়ে ৪হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক। ঢাকার পানির সরবরাহের উন্নয়নের জন্য।

মাহফুজ হোসাইন / ৯৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

এবার রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করবে ডেনমার্ক।

 

এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি পানি শোধনাগার প্রকল্পে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে দেশটি।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলার। পরে সাংবাদিকদের বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

তিনি বলেন, ‘রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।’

 

এ প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd