• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]

সরকারিভাবে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে: শিক্ষামন্ত্রী

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ১৯৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে।

 

তিনি এসময় উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

 

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন হবে। সরকার শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে শিক্ষার বিভিন্ন স্তরে এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd