• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

Reporter Name / ২০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ তেহরানে আসতে পারেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এতে রাজধানী তেহরানের প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি আরও বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

 

তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কুম এবং মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও বিপুল জনসমাগমের আশা করা হচ্ছে।

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়।

 

৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিকভাবে জানাজার কর্মসূচি শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

 

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

খামেনির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহে ইরানের বিভিন্ন শহরে তার ছবি সংবলিত পোস্টার ও বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে।

 

 

মার্চ থেকেই শেষকৃত্যের সময়সূচি নিয়ে নানা জল্পনা চলছিল। ইসলামি শরিয়তে সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে দাফনের বিধান থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে।

 

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন (01778998433)

 

 

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd